1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মাটিরাঙায় স্মারক বৃক্ষ রোপন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মাটিরাঙায় স্মারক বৃক্ষ রোপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩০২ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মাটিরাঙায় স্মারক বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সাস্থ্যবিধি অনুসরন করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্বাধীনতা সোপানের পাশে স্মারক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

স্মারক বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন শেষে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোর্শেদ খাঁন ও মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক একই স্থানে স্মারক বৃক্ষরোপন করেন।

এসময় মাটিরাঙা রেন্জ কর্মকর্তা মো.তারিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাসুম ভুইয়া ও মাটিরাঙা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন বাধ্যতামুলক মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিরাট ভুমিকা রয়েছে। তেমনি সুষম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মুজিববর্ষে রোপন করা প্রতিটি গাছ ‘স্মারক বৃক্ষ’ হিসেবে উল্লেখ করে বলেন, মুজিববর্ষকে পৃথিবীর বুকে লালিত করতে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিটা বাড়ির আঙ্গিনায় অন্তত ২টি করে বৃক্ষ রোপন করার আহবান জানান তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মাটিরাঙা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৩২৫টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙা রেন্জ কর্মকর্তা মো.তারিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net