1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষের আহ্বানে শতাধিক গাছ লাগালো সরকারী এবি কলেজ ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মুজিববর্ষের আহ্বানে শতাধিক গাছ লাগালো সরকারী এবি কলেজ ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৫৩ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের আহ্বান, তিনটা করে গাছ লাগান’ এই প্রতিপাদ্যকে ধারন করে
কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সন্দ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে সরকারী হাজী এ.বি কলেজ ছাত্রলীগ।

বুধবার (২৯ জুলাই) সন্দ্বীপের বেঁড়িবাধ এলাকায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগ সভাপতি সাহেদুর রহমান ফাহাদ বলেন, মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা মহোদয়ের দিকনির্দেশনায় আমাদের আজকের বৃক্ষরোপন কর্মসূচী। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। তাই আমাদের প্রত্যেকের উচিত বেশিবেশি গাছ রোপণ করা।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সরকারী হাজী এ.বি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুর রহমান ফাহাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কলেজ ছাত্রনেতা আলী সাগর, নুরউদ্দীন, মহিদুল আরিফ, মারুফ, তুর্য মজুমদার, রাজিব বিল্লাহ, রিফাত, দ্বাদশ শ্রেণী ছাত্রলীগের সহ সভাপতি জোনায়েদ আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান জিহাদ, ক্রীড়া সম্পাদক ইমন, উপ অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাকিল, একাদশ শ্রেণীর রিসান, মাসুদ রানা, ফরহাদ, বাবলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net