ঢাকা   ০৭:০৪:৪৫ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মাগফেরাত কামনায় তিতাস প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
দেশের বিশিষ্ট শিল্পপতি,যমুনা গ্রুপের চেয়ারম্যান,দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের এর রুহের মাগফেরাত কামনায় যুগান্তর পত্রিকার কুমিল্লা তিতাস প্রতিনিধি মোঃ মহসিন হাবিবের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে তিতাস প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর মুন্সী, কোষাধ্যক্ষ জুয়েল রানা, সূচনা ডট টিভির স্টাফ রিপোর্টার বিল্লাল মোল্লা, হেমন্ত টিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি তৌফিকুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের তিতাস প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহজালাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি