ঢাকা   ০২:৫৮:৩২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

রশিদ নগরে অসহায় কর্মহীন অনাহারীদের মাঝে জীবন সুরক্ষা ও স্বাস্থ্য সামগ্রী দিলেন অগ্রযাত্রা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৭৩১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইদুজ্জামান সাঈদঃ
দক্ষিণ চট্রগ্রামের ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক অরাজনৈতিক সংস্থা অগ্রযাত্রা।সংস্থাটির তহবিল থেকে করোনা সংকট মোকাবেলায় রামুর রশিদ নগর ইউনিয়নে অসহায়, কর্মহীন, অনাহারী ২০০ জন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারের জন্য ১ বক্স জীবন সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি নীলিমা আক্তার চৌধুরী সাথে ছিলেন অগ্রযাত্রা সেচ্ছাসেবী টিম সমাজ ও গণমাধ্যম কর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দরা সামাজিক নিরাপত্তা বজায় রেখে খাবার সামগ্রী সংস্থা কতৃক বাছাইকৃত অসহায় মানুষের হাতে তুলে দেন।
অগ্রযাত্রা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী বলেন, আমি কাউকে খুশি কিংবা লোক দেখানোর জন্য আমরা মানুষকে সাহায্য করছি তা নয়, আমরা মূলত মহান আল্লাহর সন্তুষ্টি এবং যেকোনো সময় দূর্যোগ মোকাবেলার মানুষের জন্য সেবার উদ্দেশ্য এসব বিতরণ করছি। সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সমাজসেবামূলক ও নারী উন্নয়নমূলক অনেকগুলো কার্যক্রম পরিচালনার মাধ্যমে যেকোন দূর্যোগ মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সরকারের পাশাপাশি মানবকল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন ।
এরই ধারাবাহিকতায় অন্যান্য বারের ন্যায় এবারও বৈশ্বিক ও জাতীয় দূর্যোগ করোনা সংকট মোকাবেলায় বিভিন্ন ধাপে ধাপে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর আগেও সচেতনমূলক লিফলেট, জীবাণু নাশক স্প্রে, সেনিটাইজার,সাবান, মাস্ক বিতরণ করা হয়েছিল বলেও জানান তিনি। তিনি ত্রাণ বিতরণ কার্যক্ষম অব্যাহত রাখবেন এবং আসন্ন ঈদুল আযাহার পূর্বে আরো ব্যাপক পরিসরে ত্রাণ কার্যক্রম চালানো হবে বলে জানান।

তিনি অসহায়ের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি স্বেচ্ছায় সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ারও আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি