1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালী অগ্নিঝুঁকিতে নেই ফায়ার সার্ভিস সেবা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গাবালী অগ্নিঝুঁকিতে নেই ফায়ার সার্ভিস সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৯৬ বার

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ
২০১২ সালে ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় রাঙ্গাবালী উপজেলা । কিন্তু প্রতিষ্ঠার ৭ বছর পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস স্টেশন না পেয়ে চরম বিপাকে রয়েছেন উপজেলার মানুষ । জনস্বার্থে বিভিন্ন অফিস স্থাপিত হলেও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। যার কারনে ফায়ার সার্ভিস ইউনিটের সেবা থেকে বঞ্চিত রয়েছেন উপজেলাবাসী । যে কারনে উপজেলার মধ্যে কোনো জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা সহজেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় না। এ উপজেলায় ৬ টি ইউনিয়নের রয়েছে প্রায় ৩০ টির মতো হাট- বাজার। ১০০ টির ও বেশি সরকারী – বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা পরিষদ ,ব্যাংক বিমা, আবাসিক এলাকা সহ গুরুত্বপূর্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উপজেলার হাটবাজারে রয়েছে কেরোসিন, পেট্রোল, ও গ্যাস এর মজুদাগার ও বিক্রয় কেন্দ্র।
২০১৮ সালের ফেব্রুয়ারীতে উপজেলার সদর বাহেরচর বাজারে এক ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার ষ্টেশন না থাকার কারনে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি । যে কারনে উপজেলার প্রান কেন্দ্র বাহেরচর বাজারের ৮ টি মার্কেটের প্রায় ৩৪ টি দোকান ভষ্মীভূত হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছিল। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই সর্বস্বহারা হয়েছিলেন। উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের মধ্যে উপজেলার বিভিন্ন বাজারে ৫-৭ বার বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারপর থেকে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন উপজেলাবাসী। কিন্তু কোনো কাজ হয়নি। এখনও উপজেলাবাসীর দাবি জরুরি ভিত্তিতে আধুনিক মানের একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, এ উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন জরুরি দরকার। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগককে অবহিত করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net