1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে অনুপ্রবেশের দায়ে ৪জনকে আটক করেছে বিজিবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

লালমনিরহাটে অনুপ্রবেশের দায়ে ৪জনকে আটক করেছে বিজিবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬৮৭ বার

মোঃ জাহিদ হোসেন,
লালমনিরহাটঃ
জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কাজী আব্দুস ছামাদের পুত্র ওয়ালিউল্লাহ (৩৪), নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাদপাশা গ্রামর আব্দুল হাকিমের পুত্র মুরাদ হোসেন (২৫), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরদোর গ্রামের আমজাদ হোসেনের পুত্র ইমরান হোসেন (২২), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কামাইদিয়া গ্রামের মজিবর রহমানের পুত্র মনিরুজ্জামান (৪৩)।
বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা চার/পাঁচ মাস আগে কাজ করার জন্য ভারতে গিয়েছিল। এরপর ভারত থেকে বুধবার দিবাগত রাতে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
এ সময় আঙ্গরপোতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের দহগ্রাম-আঙ্গরপোতা প্রধান পাড়া এলাকা থেকে বুধবার দিবাগত রাত ১টার সময় আটক করে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বৃহস্পতিবার বিকালে পাটগ্রাম থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজিবি।
পাটগ্রাম থানার পরিদর্শক সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে। আগামীকাল শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net