1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় কিন্ডার গার্টেন শিক্ষকদের মানবেতর জীবন যাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শরণখোলায় কিন্ডার গার্টেন শিক্ষকদের মানবেতর জীবন যাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৬৪ বার

নইন আবু নাঈমঃ
করোনা সংকটকালে শরণখোলার নন-এমপিও ভুক্ত শিক্ষকগন সরকারি অনুদান পেলেও উপজেলার কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষকরা যারা কোমলমতি শিশুদের শিক্ষাদানের কাজে নিয়োজিত তাদের নিয়ে কারো চিন্তা কিংবা মাথাব্যাথা নেই। শিক্ষার্থীদের বেতনে পরিচালিত এই কিন্ডারগার্টেন গুলোতে করোনার শুরু থেকে বেতন নেওয়া বন্ধ থাকায় শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। অর্থ সংকটে পরে মানবেতর জীবণযাপন করায় অনেকে শিক্ষকতা পেশা ত্যাগ করতেও বাধ্য হচ্ছে।
তাফালবাড়ী বাজারের শহীদ তিতুমীর শিশু একাডেমীর অধ্যক্ষ রিপাত ইসলাম মিতু ও ক্লাসিক কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদিজা আজাদ, আমড়াগাছিয়া বাজারের শুভ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ সগীর হোসেন, জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী গত ২৫ মার্চ থেকে কিন্ডার গার্টেনগুলো বন্ধ থাকার কারনে আমরা কয়েকমাস ধরে বাড়িতে আছি এবং টিউশন আদায় বন্ধ থাকায় আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপণ করছি।
রায়েন্দা বাজারে অবস্থিত ভাষানী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ইলিয়াস হোসেন লিটন এবং মেরিট একাডেমির অধ্যক্ষ সালমা আকতার সাগর জানান, রায়েন্দা বাজরের পাঁচরাস্তায় অবস্থিত হোপ ইলিমিন্টারী স্কুলের অধ্যক্ষ নুরুল হাসান জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই কিন্ডার গার্টেনগুলো বন্ধ আছে। তবে, ৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষক প্রতি ১কেজি চাল ছাড়া সরকারী কোন সহায়তা তারা পাননি।
শরণখোলা উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক ও শিক্ষকগনের দাবি বর্তমান সরকারের শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে অতিদ্রুত গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, কিন্ডার গার্টেনগুলোর শিক্ষকদের তালিকা পেলে সরকারী নিয়মানুযায়ী সহযোগীতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net