ঢাকা   ১০:২৭:০১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী গণমিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজার ৩ আসনে (সদর, রামু, ঈদগাঁও) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান কাজলের ধানের শীষের সমর্থনে ঈদগাঁওয়ে গণমিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জননেতা লুৎফর রহমান কাজলের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি ঈদগাঁও বাজার, স্টেশন, মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, আবু তাহের চৌধুরী,

 

উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

 

মিছিল পূর্ব উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে উপজেলাকে পূর্ণাঙ্গ রূপ দেবেন, জনগণকে হয়রানি হতে হবেনা, এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দেবেন, উল্লেখ করে এলাকার সন্তানকে বিজয়ী করতে জনগণের নিকট ধানের শীষের জন্য তিনি ভোট চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি