1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ইউপি সদস্য গ্রেপ্তার; সাংসদ কর্তৃক উদ্বোধন করা মসজিদের ফলক ভাঙচুরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

সীতাকুণ্ডে ইউপি সদস্য গ্রেপ্তার; সাংসদ কর্তৃক উদ্বোধন করা মসজিদের ফলক ভাঙচুরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৫৮ বার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী ফলক ভাঙচুরের ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে কোর্ট হাজতে চালান করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের মত সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। গত ২৩ জুন এটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। কিন্তু উদ্বোধনের দু’দিন পর ২৫ জুন রাতে দুষ্কৃতিকারীরা মসজিদের নিরাপত্তা প্রহরীকে মারধর করে উদ্বোধনী ফলকটি ভেঙে দেয়। এ ঘটনায় পরদিন সীতাকুণ্ড থানায় এমপির পি.এস মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় (নং ২২ তাং ২৭.০৭.২০ইং) অজ্ঞাত নামা দুস্কৃতিকারীদের আসামি করা হয়। এ ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে উপজেলা ছাত্রলীগ পৌরসদর, ভাটিয়ারী ও কুমিরায় মানববন্ধন করে।
বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এস.আই মোঃ মামুন অভিযান চালিয়ে মসজিদ ভাঙার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ একরামুল হক টিটুকে গ্রেপ্তার করেন।
শুক্রবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। উদ্বোধনী ফলকে এমপির নাম থাকায় সেটি ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা সত্যতা নিশ্চিত করেন। তদন্তকারী অফিসার এস.আই মামুন বলেন, আমি তদন্তে ফলক ভাঙার সাথে মেম্বার টিটুর জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করেছি।
এ বিষয়ে চট্টগ্রাম-৪ আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের মত সীতাকুণ্ডেও মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এটি আমি উদ্বোধন করার পর একটি মহল ভেঙে দিয়েছি। আমরা মামলা করেছি। কিন্তু নির্দিষ্ট কোন আসামির নাম দিইনি। পুলিশ তদন্তের মাধ্যমে আসামি গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net