ঢাকা   ০২:৩৫:৪৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

স্রোতের তোড়ে কর্ণফুলীতে ডুবেছে লাইটারেজ জাহাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আড়াই হাজার টন পণ্য নিয়ে ‘এমভি বর্ণিয় প্রিন্স’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকালে কর্ণফুলী নদীর সদরঘাট অংশে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন জানান, প্রায় ২ হাজার ৫০০ টন লোহা জাতীয় কাঁচামাল নিয়ে কর্ণফুলীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে শাহ আমানত সেতুর উজানে যাওয়ার সময় স্রোতের তোড়ে ‘বয়ার’ সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি বর্ণিয় প্রিন্স’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

তিনি জানান, স্রোত বেশি থাকায় জাহাজটিকে কয়েকবার সংকেত দেয়া হয়। কিন্তু জাহাজের মাস্টার সংকেত না মেনে জাহাজটি উজানে চালাতে চেষ্টা করেন। এক পর্যায়ে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাট ১ নম্বর জেটি এলাকায় আসলে ২ নম্বর মোরিং ‘বয়ার’ সঙ্গে ধাক্কা লাগে। এসময় জাহাজটির তলা ফেটে গিয়ে ডুবে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি