1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন উদয়ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

হাতিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন উদয়ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৭৫২ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : “যদি মোরা বাঁচতে চাই, বৃক্ষ নিধনে রুখে দাঁড়ায়” এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যাক্ত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উদয়ন সংগঠন।

শুক্রবার বিকেলে পৌরসভার হাজি আব্দুল বাসেত ইসমালিক একাডেমি ও যুক্ত পাঁচ বিঘা আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ফলদ ও বনজ সহ বিভিন্ন রকমের ২শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ ইসমাইল হোসাইন তাফছির এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুক্ত পাঁচ বিঘা আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান হেনা , ওছখালী আলিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান নেওয়াজ, সংগঠনের সি:সহ-সভাপতি সোহাগ উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রহমান শামীম, সাধারণ সম্পাদক হাসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুর্তুজা মাহমুদ রায়হান সহ অন্যান্য সদস্য বৃন্দ।

উদয়ন সংগঠনটি ২০১৮ইং থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারি ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ আমাদের পরম বন্ধু। খাদ্য,বস্ত্র, আশ্রয় স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষরোপণ হোক সামাজিক আন্দোলন, তাই আর বৃক্ষ নিধন নয়, বরং বৃক্ষরোপণ ও সংরক্ষণের প্রতি আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন সংগঠনের সভাপতি হাফেজ ইসমাইল হোসাইন তাফছির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net