1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আউশ ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

আউশ ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৬৪ বার

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় হাটনগর ব্র্যাক স্কুলের হল রুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আউশ ধানবীজ ব্লকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট পৌর সভায় কাউন্সিলর কৃষক আব্দুল হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মাইনুর ইসলাম, কৃষক মো.আবু সাঈদ প্রমুখ। মাঠ দিবসে ৫০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা বলেন, এবার ধামইরহাট উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। অধিকাংশ জমিতে ব্রিধান-৪৮ এবং ৮২ জাতের ধান রোপন করা হয়েছে। কৃষি বিভাগ থেকে ৭৫০ জন কৃষককে ইতোমধ্যে আউশ প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ৫কেজি ধানবীজ, ২০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া ১০ জন কৃষককে আউশ প্রদর্শনী দেয়া হয়েছে। প্রদর্শনীভূক্ত প্রত্যেক কৃষক ৫কেজি ধানবীজ, ১৮ কেজি ইউরিয়া,৫কেজি টিএসপি, ৮কেজি এমওপি, ৫কেজি জীপসাম, ৬শত গ্রাম দস্তা প্রদান করা হয়েছে। এছাড়া ধান গাছ পরিচর্যার জন্য প্রত্যেক কৃষকের মোবাইল ফোনের মাধ্যমে ১ হাজার টাকা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net