ঢাকা   ০৩:৫০:৪৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

আনোয়ারায় জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যার পিছনে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বদরুল হক(,আনোয়ারা)চটগ্রামঃ
আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র দুর্জয় দাশের (১৬) আত্মহত্যার পিছনে জড়িত ব্যক্তিদের দূষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৈনপুরা এলাকাবাসী ও শিক্ষার্থীরা। শুক্রবার সকালে সাড়ে দশটার দিকে কৈনপুরা স্কুলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে মিয়ার হাট পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে স্কুলের সামনে এসে শেষ হয়।

এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, কৈনপুরা স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র দেবনাথ ও স্কুল কমিটির সভাপতির অবহেলা ও দায়িত্বহীনতার কারণে দুর্জয় দাশ তিন দিন ধরে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও একটি প্রত্যয়ন পত্রের জন্য জন্মনিবন্ধন সংশোধন ও জেএসসি পরীক্ষার রেজিট্রেশন করতে না পেরে আত্মহত্যা করে। বয়স সংশোধনী প্রত্যয়ন পত্রের জন্য স্কুলের প্রধান শিক্ষকের বাছে বার বার গেলেও তিনি প্রত্যয়নপত্র দেয়নি। এসময় শিক্ষার্থীরা দুর্জয়ের আত্মহত্যার পিছনে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং দুর্জয়ের মত আর কোন শিক্ষার্থীকে ঝড়ে পড়তে না হয় সেজন্য মানববন্ধন থেকে স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র দেবনাথ ও স্কুল কমিটির সভাপতি রঘুপতি সেনকে অপসারণের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন দুর্জয়ের দাশের পিতা মিলন দাশ, কৈনপুরা সচেতন সংঘের সভাপতি সুরজিত দত্ত সৈকত, স্কুল প্রতিষ্ঠাতার নাতি ভাস্কর দত্ত, কৈনপুরা ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি প্রণদশ দত্ত, দুর্জয় দাশের সহপাঠি শান্ত দাশ , নন্দন ঘোষ, উপজেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন, রাশেদ, অনন্ত দাশ, বজ্রহরি দাশ, মিশু দাশ, শীপন, মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি