1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের কলাতলীতে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারের কলাতলীতে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩০৫ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের কলাতলী বিকাশ বিল্ডিং এলাকায় পাহাড় কাটার দায়ে ইদ্রিস সিআইপিকে এক লাখ জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মোকতারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবু ইসলাম জানান, বর্ষাকে পুঁজি করে কলাতলীসহ শহরের কয়েকটি স্থানে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে কলাতলী বিকাশ বিল্ডিং সংলগ্ন এলাকায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের দায়ে ইদ্রিস সিআইপিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সাথে পাহাড় না কাটার জন্য মুচলেকা নেয়া হয়। একইভাবে আরো একটি পাহাড় কাটার স্থানে অভিযান চালানো হয়।
তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে পাহাড় কর্তনকারী পালিয়ে যায়। তাই তাদেরকে শাস্তির আওতায় আনা যায়নি।
তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মোকতার বলেন, জেলা প্রশাসকের নির্দেশে শহরের পাহাড়কাটাসহ বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
এর অংশ হিসেবে পাহাড় কাটার খবর পেয়ে কলাতলীতে অভিযান চালানো হয়। অভিযানে এক পাহাড় কর্তনকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net