1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ২০ হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে ২০ হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩২০ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবা সহ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

শুক্রবার বিকালে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, আটক মাদক কারবারী উখিয়া উপজেলার বালুখালীর ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর আহমদের পুত্র আলী জোহার (৪৩)।

শুক্রবার (১০ জুলাই) বিকালে ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে ইয়াবা ট্যাবলেট বহন করে শামলাপুরের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল হোয়াইক্যং-শামলাপুর সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে।

তল্লাশীর একপর্যায়ে হোয়াইক্যং বাজারের দিক হতে আসা একজন পথচারী চেকপোষ্টের সামনে আসলে র্যাব সদস্যগণ উক্ত ব্যক্তিকে থামিয়ে তল্লাশী করার সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

পরে আটক ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net