1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির সভাপতি নির্বাচিত মেয়র মুজিব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

কক্সবাজার উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির সভাপতি নির্বাচিত মেয়র মুজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৯৩ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:
কক্সবাজারের উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সভাপতি পদে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে কো-অপ্ট করা হয়েছে।

গত ৮ জুলাই উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির নির্বাচিত সভাপতি, কক্সবাজারের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়ে পড়ে।

উত্তরণ সমবায় সমিতি লিঃ এর সভাপতির শূন্য পদ পূরণের জন্য গত ১৮ জুলাই সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্টিত হয়।

কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সিকদার সভায় সভাপতিত্ব করেন।

সভায় আলাপ আলোচনার মাধ্যমে উপস্থিত কার্যকরি পরিষদের সকল সদস্যদের সর্বসন্মতিক্রমে সমবায় সমিতি আইন-২০০১ (সংশোধিত আইন-২০০২ ও ২০১৩) এর ২০ (১) ধারার বিধান মতে সমিতির সন্মানিত সদস্য মুজিবুর রহমানকে সভাপতির শূন্য পদে কো-অপ্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা মতামত ব্যক্ত করেন যে, দেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজারে আবাসন সংকট নিরসনে উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

এজন্য সমিতির কার্যক্রম পরিচালনায় একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সমাজের গ্রহণযোগ্য ব্যক্তির প্রয়োজন।

প্রয়াত রাজনীতিক নজরুল ইসলাম চৌধুরী সমিতির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই যথেষ্ট অবদান রেখেছেন একটি পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প গড়ার জন্য।

কিন্তু’ তিনি তাঁর সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। সমিতির সদস্যরা আশাবাদ করছেন যে, পর্যটন শহরের দীর্ঘকালীন আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়াত নেতা নজরুল ইসলাম চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করবেন মেয়র মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net