1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সৈকতে বর্জ্য, মরছে কচ্ছপ, কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার সৈকতে বর্জ্য, মরছে কচ্ছপ, কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪০৬ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য। এসব বর্জ্যরে সাথে কাছিমও ভেসে আসে।

সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসে প্লাস্টিক, ই-বর্জ্য ও ছেড়া জাল।

তবে সৈকতে কিভাবে এসব বর্জ্য আসছে তা এখনো জানা যায়নি।

কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ জানিয়েছে, বিদেশি জাহাজ থেকে সমুদ্রসীমায় বর্জ্যগুলো ফেলা হয়ে থাকতে পারে।
পরে ঢেউয়ের সাথে তা সৈকতে ভেসে আসে। বর্জ্য ভেসে আসার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

গত শনিবার রাত থেকে কক্সবাজার সমুদ্র উপকূলের দিকে ভেসে আসতে দেখা যায় প্লাস্টিক বর্জ্য।
দড়িয়া নগর, হিমছড়ি, লাবনি ও কলাতলী পয়েন্টসহ ১০ কিলোমিটার এলাকা জুড়ে এসব বর্জ্য দেখা যায়।

এসব বর্জ্যরে সাথে থাকা জালে পেঁচানো অবস্থায় সামুদ্রিক কাছিমও ভেসে আসে সৈকতে। উৎসাহী মানুষ এসব বর্জ্যরে মধ্যে মূল্যবান বা প্রয়োজনীয় জিনিস খুঁজতে সৈকতে ভিড় করে।

সংগ্রহ করছে ভেসে আসা এসব জিনিস। ভেসে এসে আটকে পড়া কাছিমকেও সাগরে ফিরে যেতে সাহায্য করছে অনেকে।

কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য নেচার বাংলাদেশ’ এর চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন জানিয়েছে, বিদেশি জাহাজ থেকে সমুদ্রসীমায় বর্জ্যগুলো ফেলা হয়ে থাকতে পারে।
পরে ঢেউয়ের সাথে তা সৈকতে ভেসে আসে। বর্জ্যের সাথে ভেসে আসা অন্তত ২০টি কাছিমের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে বর্জ্য ভেসে আসার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সৈকতে বর্জ্যসহ কাছিম ভেসে আসার কারণ জানতে তদন্তের জন্য জেলা প্রশাসন এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, কেন বর্জ্য ও কচ্ছপ ভেসে আসছে, তার অনুসন্ধান চলছে।
তবে বিপুল বর্জ্য পড়ে রয়েছে সেখানে।

কচ্ছপের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি জানান, পানিতে অতিরিক্ত বর্জ্য ভেসে উঠলে গ্যাসের সৃষ্টি হয়। তখন অক্সিজেনের ঘাটতি দেখা দিলে কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, মাছ ধরার জালে আটকা পড়েই কচ্ছপের মৃত্যু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net