ঢাকা   ০৩:০৮:১৫ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

করোনাকালে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত রাখতে হবে: বলেছেন সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেছেন, এই করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের চাকা সচল রেখেছেন। তিনি স্বাস্থবিধি মেনে সকল ফাইলে সই করছেন। একদিনের জন্যও যেনো উন্নয়ন কাজ বন্ধ না থাকে, শেখ হাসিনা সে নির্দেশনা দিয়েছেন। তাই স্বাস্থবিধি মেনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান।

এতে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বসির উদ্দিন রিপনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দরিদ্রদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি