1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে নিখোঁজ হওয়া রাব্বীর লাশ মিললো সেফটি ট্যাংকিতে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

কিশোরগঞ্জে নিখোঁজ হওয়া রাব্বীর লাশ মিললো সেফটি ট্যাংকিতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩০৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগেঞ্জর বাজিতপুরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর কিশোর চালক মো. রাব্বী (১৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের হাফানিয়া গ্রামের একটি বাড়ির সেফটি ট্যাংকির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাব্বী একই ইউনিয়নের পার্শ্ববর্তি রস্তমপুর গ্রামের নিলু মিয়ার ছেলে।

পরিবার জানায়, গত ৭ জুলাই বিকালে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাব্বী। পরিবারসহ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে পরদিন ৮ জুলাই বাজিতপুর থানায় জিডি দায়ের করেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাফানিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে সাচ্চু (১৮) অটোরিকশাসহ রাব্বীর নিখোঁজের ঘটনায় জড়িত রয়েছে। কিন্তু অভিযুক্ত সাচ্চু প্রভাবশালী পরিবারের হওয়ায় পুলিশ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে নিখোঁজ রাব্বীর লাশ পাওয়া যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সাচ্চুর বাড়ি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাচ্চুসহ পুরো পরিবার পলাতক রয়েছে।

এ ব্যাপারে বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এছাড়া এ ঘটনায় অভিযুক্তদের ধরতে এবং অটোরিকশাটি উদ্ধার করতে পুলিশ জোরালো তৎপরতা শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net