1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার পাঁচটি উপজেলার করোনা আক্রান্তদের পাশে ‘সেভ দ্যা হিউম্যানিটি’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

কুমিল্লার পাঁচটি উপজেলার করোনা আক্রান্তদের পাশে ‘সেভ দ্যা হিউম্যানিটি’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪০৫ বার

শ্যামল বাংলাঃ কুমিল্লার পাঁচটি উপজেলার করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে মানবিক সংগঠন ‘সেভ দ্যা হিউম্যানিটি। ২৫ জন স্বেচ্ছাব্রতী টিম বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন এ সেবা অব্যাহত থাকবে বলে সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

জানা যায়, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ উপজেলায় করোনাকালীন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে ‘সেভ দ্যা হিউম্যানিটি’ এর উদ্যোগে বিভিন্ন জনকল্যাণকর উদ্যোগ নেয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডস্যানিটাইজার ও প্রচারপত্র বিতরণ, গরীব, অসহায় ও কর্মহীনদের মধ্যে খাদ্য ও আর্থিক সহায়তা, করোনায় মৃতদের দাফন, বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের মাঝে ডাক্তারের পরামর্শে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও ফালস অক্সিমিটার সরবরাহ, স্বেচ্ছায় রক্তদান, করোনা রোগীদের স্বাস্থ্যসম্মত খাদ্য সহায়তা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা এবং করোনা জয়ীদের ফুলেল অভ্যর্থনা জানানো। ‘সেভ দ্যা হিউম্যানিটি’র টিম প্রধান সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সার্বিক কার্যক্রম তদারকি করছেন। ইতোমধ্যে প্রায় দেড় হাজার মানুষকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। দেশে দূর্যোগপূর্ণ মুহুর্তে মানবিক কার্যক্রম সমূহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সেভ দ্যা হিউম্যানিটির টিম প্রধান সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, চলমান করোনা পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘সেভ দ্যা হিউম্যানিটি’ নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের স্বেচ্ছাব্রতীরা করোনা ঝুঁকির মধ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দিচ্ছে। করোনাকালীন এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net