1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে উপজেলা যুবলীগ সহ সম্পাদক মিজানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

কুমিল্লা নাঙ্গলকোটে উপজেলা যুবলীগ সহ সম্পাদক মিজানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৬৭ বার

আফজাল হোসাইন মিয়াজী,
নাঙ্গলকোট, কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সহ সম্পাদক ও মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে ফেইক আইডি খোলে ও কয়েকটি আইডি থেকে স্থানীয় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে মিজানুর রহমানকে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে যুবলীগ নেতা মিজানুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে মিজানুর রহমান স্থানীয় মক্রতবপুর বাজারে সংবাদ সম্মেলন করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া, একই দিন মক্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিজানুর রহামানের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সদস্য ও মক্রবপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, উপজেলা আ’লীগ সদস্য ও মক্রপুর ইউপি যুগ্ম আহবায়ক মোবারক খাঁন, সাবেক উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম সুমন, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সদস্য সোয়াব মিয়া, মাহবুব খাঁন, হাজী রবিউল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী, যুবলীগ নেতা মাসুম খাঁন, মো: হোসেন, সাহাদাত হোসেন অপু, ইউনিয়ন স্বেচ্চা সেবকলীগ সভাপতি সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক নাহিদ, ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহবায়ক সাঈদুল ইসলাম সাঈদ, নাছির উদ্দিন, রিয়াজ খাঁন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা যুবলীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এতে বিচারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net