ঢাকা   ০৫:৪২:৩৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

খুটাখালীতে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন করলেন এএসপি কাজী মতিউল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৯৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন,কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদে বিট পুলিশ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অথিতি সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি)কাজী মতিউল ইসলাম কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম,চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ূম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অথিতি এএসপি কাজী মতিউল ইসলাম বলেন, বিট পুলিশ কার্যক্রমের মাধ্যমে খুটাখালীর মানুষের সেবা নিশ্চিত করা হল।

এখান থেকে প্রতিটি ওয়ার্ড কমিটি ও পরিষদের সদস্যদের নিয়ে যেকোন সমস্যা সমাধান করা হবে।

বিট পুলিশ খারাপ লোকের জম উল্লেখ করে তিনি আরো বলেন, এলাকায় চুরি,ডাকাতি,ইভটিজিং,ছিনতাই,বাল্য বিবাহ ও মাদক কারবারী- সেবনকারী সহ সকল অপরাধ নির্মূলে বিট পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে কাজ করবে।

একই সাথে এলাকায় অনৈতিক কর্মকান্ড প্রতিরোধ করে সুন্দর সমাজ গঠনে বিট পুলিশ বদ্ধ পরিকর।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক বাহাদুর হক, ইউপি সচিব হুমায়ুন কবির, পরিষদের সদস্য, সদস্যাবৃন্দ, কর্মরত দফাদার ও চৌকিদাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি