1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার চেক প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

গাজীপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার চেক প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৬১ বার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : দেশব্যাপী করোনা ভাইরাস পাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়ার, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠন, ক্রীড়া সংশ্লিষ্টদের ৪৫ জনকে ৭ হাজার টাকা করে এবং ২০১৯/২০২০অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব অনুকূলে অনুদান মঞ্জুরীর ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান গাজীপুর জেলা প্রশাসক সংলগ্ন নাটমন্দির মিলনায়তনে গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা সহকারী কমিশনার শিক্ষা শাখা উম্মে হাবিবা ফারজানার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অর্থ সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন সর্দার, সিনিয়র সহকারী কমিশনার সাধারণ শাখা রাবেয়া পারভেজ, গাজীপুর জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল হোসেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাহাত খান, রাজু শাহা, গাজীপুর সদর থানা যুবলীগ নেতা সোহানুর রহমান ছোবহান, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা একে এম পলাশ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফুর রহমান পলাশ, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, কাউলতিয়া থানা আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান, হাজী রফিকুল ইসলাম, মতিউর রহমান, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বাদল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net