1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের হালদা নদীতে পাথর বোঝাই একটি কার্গো জাহাজ আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চট্টগ্রামের হালদা নদীতে পাথর বোঝাই একটি কার্গো জাহাজ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৬২০ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি কার্গো জাহাজ আটক করে মোঃ সুমন আলী (২৪) নামে একজনকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।সেই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌরসভার রহিমপুর এলাকার মতিউর রহমানের ছেলে।জানা যায়, বৃহস্পতিবার বিকালে হালদা নদীর মদুনাঘাটের কাছে উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ অভিযান পরিচালনা করে পাথর বোঝাই কার্গো জাহাজটি আটক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হালদা নদীতে সবধরনের ইঞ্জিনচালিত নৌ-যান চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও অবৈধভাবে মালবাহী কার্গো জাহাজ নিয়ে এসে পাথর আনলোড করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হালদা নদীর মা মাছ,ডলফিন ও জৈব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net