1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৭৩ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।

বুধবার ৮ জুলাই নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারন সম্পাদক মোহাম্মদ মহসিন একার্যক্রম উদ্ভোধন করেন। এসময় উৎসবমূখর পরিবেশে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা এই চরম দুঃসময়ে ছাত্রদলের কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য শত নির্যাতন, মামলা হামলাকে উপেক্ষা করে, ছাত্রদলের পতাকা তলে এক হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে এবং জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছি।
ছাত্রদলের সক্রীয় কর্মীদের তথ্য সংগ্রহের এ আয়োজনে যে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করছি, তার ফলপ্রসূ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল সেরা একটি ইউনিট হিসবে উপহার দিতে পারব।

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা,থানা, পৌরসভা ও কলেজ সমূহে যারা ছাত্রদলের নেতৃত্বে থাকার ইচ্ছে পোষন করবে তাদের তথ্য সংগ্রহ ফরম ৮, ৯ ও ১০ জুলাইয়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে দলীয় কার্যালয়ে ফরম জমা প্রদানের আহবান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net