1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রী নুসরাত নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রী নুসরাত নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার

রবিবার,২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নুসরাত জাহান (১২) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত নুসরাত উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট মধ্যমপাড়ার নেছার উদ্দিনের বড় মেয়ে।

সে মুন্সীরহাট দারুন নাজাত মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের লোকজন নুসরাতকে খুঁজতে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে নুসরাতের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে স্থানীয়রা মুন্সীরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষনা করেন। নুসরাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেয়ে এসেছে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net