1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের উদ্যোগে মরহুম শাহিনের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের উদ্যোগে মরহুম শাহিনের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩০৯ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নে প্রবাসীদের নিয়ে সম্প্রতি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠন’ এর উদ্যোগে মরহুম শাহিনের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে (২৪ জুলাই) শুক্রবার বেলা ২টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন-মিরাশী ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া, মাষ্টার মাসুম মোল্লা, স্বাস্থ্য কর্মী সুমন মোল্লা, ব্যবসায়ী মানিক মিয়া, ফয়সাল, নানু মিয়া, সৈয়দ আকরাম আহমেদ, রাজু আহমেদ, সুহেল লস্কর। সংগঠনের পরিচালনা কমিটি সদস্যর হলেন, হাফেজ আলী আহমেদ, মুমিনুুল ইসলাম ভূইয়া, আব্দুস ছালাম, আঃ মজিদ, মনিরুজ্জামান চৌধুরী, মোঃ খলিল, সৈয়দ খায়েস, শাহ সৈয়দ সুহেব প্রমূখ।

সভা শেষে মরহুর শাহিনের পরিবারের হাতের প্রবাসী সংগঠনের পক্ষে সংগঠনের আহবায়ক রফিকুল ইসলাম ৫০ হাজার টাকা তুলে দেন।

প্রসঙ্গ, গত ২৫ জুন শাহিন আহমেদ (৪০) সকালে হবিগঞ্জ জেল হাজতে মারা যান। হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ ১১ জুন একটি মাদক মামলায় তাকে গ্রেফতার করে। পরিবারের দাবী শাহিনকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। পরে এ বিষয়টি নিয়ে গনমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় মরহুম শাহিনের রেখে যাওয়া ৩ মেয়ের ও স্ত্রীর জন্য ফান্ড সংগ্রহ শুরু করেন স্বাস্থ্যকর্মী সুমন মোল্লা ও সাইনটেকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুমন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দরে নজরে আসে। এরই সুবাধে গতকাল ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন। এ ছাড়াও সমাজের বৃত্তবানরা বিভিন্নভাবে শাহিনের পরিবারকে সহযোগিতা করে যাচ্ছেন।

উল্লেখ্য, মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের উদ্যোগে ১ম ধাপে ২৫০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ২য় ধাপে গাতাবলা গ্রামের এক যুবক সড়ক দূর্ঘনায় আহত, ৩য় ধাপে ক্যান্সার আক্রান্ত জামাল তালুকদার ও সর্ব শেষ ৪র্থ ধাপে মরহুম শাহিন আহমেদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net