ঢাকা   ১১:৫৫:৫৬ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ২০, মোট আক্রান্ত ৩৩৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৬৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আজ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২০ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ১৭১ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৬ জনের। শনিবার (৪ জুলাই) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২ জুলাই সংগ্রহকৃত নমুনার শনিবার (৪ জুলাই) রিপোর্টে ২০ জনের করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তরা হলেন: চাটিতলা গ্রামের রেহেনা বেগম (৩৪), মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইমাম হোসেন (২৪), সিরাজুল ইসলাম (৩৬), অলিপুরের শাহাপরান (২৬), আব্দুল্লাহ্পুরের আব্দুর রশিদ (৫৬), বিষ্ণপুর গ্রামের আমিনুল ইসলাম (৩২), কৈয়নী গ্রামের সুমন (৩১), করপাটি গ্রামের আব্দুল কাদের সোহাগ (৩৪), চাঁন্দিশকরা গ্রামের অমর লাল (৩০), নাজির রোড এলাকার ফাহমিদুর রহমান (৩১), সাতবাড়িয়ার মিলন (৩৩), উত্তর শ্রীপুরের শামসুল করিম (৪৭), বিষবাগ গ্রামের শামসুল হক (৪১), কাককরা গ্রামের শাহজাহান (৬৫), চৌদ্দগ্রাম পৌর এলাকার মোখলেছ মিয়া (৭৫), আনোয়ার হোসেন (৬০), দক্ষিণ ফালগুনকরার রানু পাল (৬৫), প্রীতি পাল (৬৫), অর্পিতা (১৪) ও শ্রীপুরের রফিকুল ইসলাম (৬০)। এ পর্যন্ত ১৫২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৩৮৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮৮ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ১৭১ জন ও মারা গেছে ৬ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এসময় তিনি সকলকে আরো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি