1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইগাতীতে কলেজ অধ্যক্ষের অপসারণ-বিচার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর

ঝিনাইগাতীতে কলেজ অধ্যক্ষের অপসারণ-বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৫৬ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে সীমাহীন জাল-জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত জামায়াত সমর্থক বহুল আলোচিত মহিলা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ইতোমধ্যে অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছে। তাতে অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। এখন তদন্ত প্রতিবেদন পাঠানোর পর জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন। তবে একজন অধ্যক্ষের বিরুদ্ধে এমন সীমাহীন অভিযোগ থাকার বিষয়টি খুবই দুঃখজনক- যা সেই প্রতিষ্ঠানের জন্যও অমঙ্গলকর।কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও দাতা সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়েশা সিদ্দিকা রূপালী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, এমপিও বঞ্চিত প্রভাষক পি.আর মুহম্মদ রাহুল ও প্রভাষক যমুনা খাতুন, ভুক্তভোগী আমিরুল ইসলাম, সোহেল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net