ঢাকা   ১১:৩৪:৫২ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের মৃত্যুবার্ষিকী পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘মরণের আগে মর, সমনকে শান্ত কর, যদি তাই করতে পার, ভব পারে যাবিরে মন রসনা’ এমন হাজারো মরমী গানের শ্রষ্টা ঝিনাইদহের মরমী কবি পাগলা কানাইয়ের ১শ’ ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সদরের বেড়বাড়ি গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ।
পরে সেখানে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল রশীদ, নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান এ. কে এম নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরমী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। শেষে পরিবেশিত হয় কবির রচিত গান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি