1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে সদর হাসপাতালের সুপারসহ করোনা আক্রান্ত ২০০ ছাড়ালো - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ঝিনাইদহে সদর হাসপাতালের সুপারসহ করোনা আক্রান্ত ২০০ ছাড়ালো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৯৯ বার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর হাসপাতালের সুপারসহ নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০৯ জন এবং মারা গেছে ৩ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭২ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে ১৪ টি পজেটিভ এবং ৫৮টি নেগেটিভ। অর্থাৎ নতুন ১৪ জনসহ মোট আক্রান্তর সংখ্যা হলো ২০৯ জন। নতুন আক্রান্তরা হলেন, সদর উপজেলার কাঞ্চনপুর, সার্কিট হাউজ, মহিলা কলেজ রোড, কালিচরণপুর, ডি এম রোড,আরাপপুর, ধোপাঘাটা ব্রিজ এলাকা ও সদর হাসপাতাল এলাকাসহ মোট ৬ জন। কালীগঞ্জ উপজেলার ছোট ভাটপাড়া, নলডাঙ্গা, হাসপাতাল রোড, চাপালি, বনানী পাড়া এলাকাসহ মোট ৪ জন। শৈলকুপা উপজেলায় রাণীনগর, ফুলহরি, সারুটিয়া এলাকাসহ মোট ৪ জন। ঝিনাইদহ জেলা থেকে মোট প্রেরীত নমুণার সংখ্যা ২৩০৮টি এবং প্রাপ্ত ফলাফলের সংখ্যা ১৯৯০টি। যার মধ্যে আজ পর্যন্ত মোট আক্রান্ত ২০৯ জন এবং এপর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮৯ জন। মোট ২০৯ জনের মধ্যে সদরে ৬০, কালিগঞ্জে ৬২, শৈলকুপায় ৩৯, কোটচাঁদপুর ২০, মহেশপুর ১৫ এবং হরিণাকুন্ডু উপজেলায় ১৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net