1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনায় শ্রমিক ইউনিয়ন নেতার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনায় শ্রমিক ইউনিয়ন নেতার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৯১ বার

কে এম ইউসুফ : চট্টগ্রাম আন্তঃজেলা রাঙ্গামাটি-খাগড়াছড়ি-রামগড় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্টঃ ১০৬৬) হাটহাজারী প্রধান কার্যালয় এর সহ-সভাপতি হাদী মোহাম্মদ নাসির আলম প্রকাশ নাছির ড্রাইভার রোববার (১৯ জুলাই) সকাল ৬ টায় ফেনী মুহুরীগন্জে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন [ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]

মৃত হাদী নাছির আলমের বাড়ি হাটহাজারী পৌরসদরের ফকির মসজিদের পশ্চিম পাশে, তিনি ৩ ছেলে সন্তানের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন- চট্টগ্রাম আন্তঃ জেলা রাঙ্গামাটি-খাগড়াছড়ি-রামগড় ট্রাক শ্রমিক ইউনিয়ন হাটহাজারী প্রধান কার্যালয়ের কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যরা।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ ইলিয়াছ বলেন- আমার সহ সভাপতির মর্মান্তিক মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই আমার, এভাবে এপর্যন্ত আমরা এমন দূর্ঘটনায় অনেক ড্রাইভার শ্রমিক ভাইকে হারিয়েছি’

তিনি বলেন- হাদী নাছির আলম সরকারী মশুর ডালের চালানের ভাড়া নিয়ে ঢাকা থেকে নিজে ড্রাইভিং করে চট্টগ্রাম ফিরছিলেন। দীর্ঘ জার্নি পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ৫ঘন্টা গাড়ি চালনার পর সড়কের পাশে রেস্টের নির্দেশনা’ বাস্তবায়নের সুযোগ নেই, এসব কারনেই বহু ড্রাইভারের মৃত্যু ঘটতেছে’ উল্লেখ করে শ্রমিক নেতা ইলিয়াছ দীর্ঘপথ জার্নিতে ড্রাইভার-শ্রমিকদের বিশ্রামের সুবিধার্থে যাত্রা পথে পার্কিং ব্যবস্থা নির্মানের আহবান জানান সরকারের নিকট।

নাছির ড্রাইভারের মৃত্যুতে শোক জানিয়েছেন- চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতিও। রোববার ফকির মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুককে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net