1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

তিতাসে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩০৯ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দুটোই পাই’ এই শ্লোগানকে সামনে নিয়ে কুমিল্লার তিতাসে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪ জুলাই) সকালে উপজেলাার হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া প্রমূখ।

প্রেস ব্রিফিং করেন কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর ভাইস প্রিন্সিপাল মোঃ মোবারক হোসেন। তিনি প্রেসব্রিফিং ও সেমিনারে লিখিত বক্তব্যে জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, “নির্বাচনে বিজয়ী হলে আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা আমাদের আছে এবং প্রতি উপজেলা হতে গড়ে ১০০০ জন যুব বা যুব মহিলকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে”। প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নের লক্ষ্যে নিরাপ, সুশৃঙ্খল, নিয়মিত দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করা লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।এবং প্রবাসে গমনেচ্ছুকদের সচেতনতার জন্য নির্দেশনামূলক বলা হয়, সরাসরি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাবেন, টাকা-পয়সা সব লেনদেন বৈধ রসিদের মাধ্যমে করবেন, যাবার। আগে পাসপোর্ট, ভিসা, চুক্তিপত্র, ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন ছাড়পত্র ভালোভাবে যাচাই করবেন, বিদেশ থেকে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, বিদেশ গমনের পূর্বে সকল কাগজপত্র ১ সেট ফটোকপি নিজের কাছে এবং ১ সেট পরিবারের কাছে রেখে যাবেন এবং নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এসে চাকুরী এবং কাজের জায়গায় নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net