1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

তিতাসে মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৬১ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশনায় তিতাস উপজেলা ছাত্রলীগ বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে। শনিবার (১১ জুলাই) সকালে এই কর্মসূচি উদ্বোধন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির।

পরে উপজেলার গাজীপুরস্থ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রধান কর্যালয়ের থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে প্রায় ২ হাজার বিভিন্ন জাতের বনজ ও ফলদ এ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হোমান উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কায়সার আহমেদ বেপারী। তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন, সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান, বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম সারওয়ার মাসুম, কলাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হুসাইন, গাজীপুর কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন ফকিরসহ অন্যন্যারা।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ ফকির জানান, মুজিববর্ষ উপলক্ষে দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে, প্রধানমন্ত্রী জনননেত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে কুমিল্লা তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে এ সকল গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও সড়কের পাশে রোপনের জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net