1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ৫ শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

নরসিংদীতে ৫ শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৭৭ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন ডাকাত ও শহিদ মিয়াকে ৫ শত ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (১২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার মোস্তাক আহমেদ ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালনা করে সদর উপজেলার বাদুয়ারচর পাকা ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে জেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যবসায়ী (১) মোঃ রতন ভূইয়া (ওরফে) ডাকাত রতন (৪০),পিতামৃত-আঃ সালাম ভূইয়া, সাং-করিমগঞ্জ নয়াহাটি, থানা-রায়পুরা, জেলা -নরসিংদী, (২) মোঃ শহীদ মিয়া (৩০),পিতামৃত-ইসলাম মিয়া,সাং-
বাদুয়ারচর কান্দাপাড়া, থানাও জেলা-নরসিংদী।

মিডিয়ার সমন্বয়ক রুপম কুমার সরকার পিপিএম ঘঠনা নিশ্চিত করে বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীরা এলাকার যুব সমাজকে নষ্ট দিকে ঠেলে দিচ্ছে, এই লক্ষ্যে মাদক ব্যবসায়ী রতন ও রশিদ মিয়ার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৫০,০০০/=(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রতন ভূইয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টা ডাকাতি, ০১ টা চুরি,০৪ টা মাদক মামলাসহ মোট ০৬ টা মামলা আছে। এ সংক্রান্ত বিষয়ে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net