1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশিক্ষণ চলাকালে ‘নব্য জেএমবি’র নেতা এন্টি টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

প্রশিক্ষণ চলাকালে ‘নব্য জেএমবি’র নেতা এন্টি টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪২২ বার

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোাহাগাড়ায় গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলাকালে ‘নব্য জেএমবি’র নেতা মো. আব্দুল কাইয়ুমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ‘নব্য জেএমবি’র ৮-৯ জন সদস্য পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকে ৪টি মোবাইল সেট, ৮-১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬-৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল কাইয়ুম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে।

কাইয়ুম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিসহ গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাওয়া ব্যক্তিরা ‘নব্য জেএমবি’র বিভিন্ন স্তরের সদস্য বলে বলে স্বীকার করেন।

এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আব্দুল কাইয়ুমসহ ১০ জনকে আসামি করা হয়।

এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক সোলায়মান শেখ বলেন, আটকের পর জঙ্গি নেতা কাইয়ুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া তার দুই সহযোগীর নাম-ঠিকানা জানিয়েছে। তবে বাকি ৬-৭ জনের পরিচয় কৌশলে এড়িয়ে যাচ্ছে। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, থানা পুলিশের সহযোগিতা নিয়ে এন্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়েছে। অভিযানে নব্য জেএমবি’র একজনকে চারটি মোবাইল ফোন, আটটি জিহাদি বই, স্ক্রীন শর্ট ও আরও কিছু আলামতসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটির তদন্তভার এন্টি টেররিজম ইউনিট নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net