ঢাকা   ০২:৩৩:২৯ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

ব্যক্তিগত উদ্যোগে পাঁচশো চারা রোপন করবেন হাটহাজারী ইউএনও রুহুল আমিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) : সরকারী জায়গা সমূহ দখলরোধে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন এর ব্যক্তিগত উদ্যোগে ৫০০ চারা রোপন কর্মসূচীর প্রথম ধাপে ১০০ ফলজ চারা রোপন করা হয়েছে।

হাটহাজারী পৌরসভার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠের চারপাশে প্রায় এই ১শো চারা রোপন করা হয়। এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংকট কাটাতে ইউএনও প্রতিষ্ঠা করেছেন বাতিঘর’ নামীয় ভবন ও শিক্ষাবান্ধব উদ্যোগ।

এসময় ইউএনও’র সাথে উপস্থিত সংবাদকর্মীরা প্রত্যেকে একটি করে চারা রোপন করেন। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন বলেন- গাছ মানুষের পরম হিতৈষী, কোন বিনিময় ছাড়া বৃক্ষ মানুষকে অমুল্য সেবা প্রদান করে থাকে। গাছ পরিবেশ শীতল রাখে, পুষ্টির চাহিদা পূরণ ,ছায়াদান, জ্বালানী সরবরাহ, পরিবেশ বান্ধব আসবারপত্র তৈরিতে সহযোগীতা, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা, মাটির ক্ষয়রোধসহ নানা ধরনের উপকারী বন্ধু বৃক্ষ’

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারী জায়গা অবৈধ দখল মুক্ত রাখতে চারা রোপন কর্মসূচীটা এখানে পালন করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি