ঢাকা   ০৫:৫৩:৫৮ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

ভিক্টোরি অফ হিউম্যানিটি অর্গানাইজেশন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন সনদ অর্জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৯২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ নাঈম উদ্দিন (প্রিন্স নয়ন),স্টাফ রিপোর্টারঃ-
১৫ জুলাই বুধবার কুমিল্লাস্থ যুব ভবনে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পির হাতে নিবন্ধন সনদ তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের কুমিল্লা জেলা উপ-পরিচালক জনাব প্রজেষ কুমার সাহা। এ সময় নিজ নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, মাননীয় সচিব জনাব মোঃ আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক জনাব মোঃ আখতারুজ্জামান খান কবির সহ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ ইসহাক, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জনাব জহিরুল কাইয়ুম অনিক,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন।

এই অর্জনের মাধ্যমে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের যুব ও সমাজ উন্নয়ন মূলক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। আমাদের পাশে থাকার জন্য সকল সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি