1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে ২গরুচোর আটক,গরু উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

মাগুরার মহম্মদপুরে ২গরুচোর আটক,গরু উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৭২১ বার

মোঃ সাইফুল্লাহ: মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকা থেকে আজ ২৫ জুলাই২০২০ শনিবার সকালে দুই গরু চোরকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া একটি গরু ও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই কাজী রিপন, এএসআই মোঃ উকিল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকা হতে চিহ্নিত গরুচোর মোঃ রিবুল মোল্যা (৩০) ও মোঃ রবিউল ইসলাম (৩০) কে আটক করা হয়। আটককৃত রিবুল মোল্যা মহম্মদপুর উপজেলার চর বড়রিয়া গ্রামের রফিক মোল্যার ছেলে ও রবিউল ইসলাম একই উপজেলার ছোট কলমধারী গ্রামের মৃত বাবন শেখের ছেলে।
এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, সকালে দুই গরু চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গরুটি উদ্ধার করে প্রকৃত মালিক মোঃ গোলাম রসুল মোল্যার নিকট তাঁর গরুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২২ তারিখ ২৫/০৭/২০২০ ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net