1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে পথচারীদের মধ্যে ৫শত মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে পথচারীদের মধ্যে ৫শত মাস্ক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৮৪ বার

মোঃসাইফুল্লাহ: মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ৬ জুলাই সোমবার বেলা১১টার দিকে উপজেলার কলেজ মোড়, বটতলা মোড়, ওয়াবদা মোড় এবং খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় ৫০০ পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়ার সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, জাহিদুল ইসলাম জুয়েল, মহসিন মোল্যা, সহ-সভাপতি মিরান নাহার বেগম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সহ- সাধারণ সম্পাদক মোঃ তসলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক সজল কুমার ঘোষ, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ছবিলা বেগম সহ আরো অনেকে।

এ সময় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শেখ মোঃ আবদুল্লাহ বলেন, শ্রীপুর উপজেলা প্রশাসনের “নো মাস্ক, নো সার্ভিস”, “নো মাস্ক, নো সেলস” কার্যক্রমকে সফল করতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরো বলেন, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৩০০ প্রতিবন্ধী ভাতা ও সরকারি-বেসরকারি বিভিন্ন অনুদান থেকে বঞ্চিত। উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সহ সমাজের নিত্তবানেরা প্রতিবন্ধীদের সহযোগীতায় আরো এগিয়ে আসবেন এই প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net