1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনায় আক্রান্তে মৃত টি,এস,আই শরিফুল ইসলামের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

মাগুরায় করোনায় আক্রান্তে মৃত টি,এস,আই শরিফুল ইসলামের দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৭০৯ বার

মোঃসাইফুল্লাহঃ ২৪শে জুলাই শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ পুুুলিশের সদস্য ঝিনেদা টি,এস,আই মোঃশরিফুল ইসলাম (৫৫) ওরফে সাইফুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ঝিনাইদহ কোভিড হাসপাতালে,( শিশু হাসপাতাল) ইন্তেকাল করেন, তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত দলিল উদ্দীন বিশ্বাস এর পুত্র মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাসের ছোট ভাই, ও শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলামের ছোট চাচা। এছাড়া ও তিনি মাগুরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমানের ভাগ্নিজামাই। মোঃ শরিফুল ইসলাম ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তার লাশ মাগুরা শ্রীপুরের মদনপুর গ্রামের বাড়ীতে পৌছালে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে হাফেজ মাওলানা আব্দুল কাদিরের ঈমামতি নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় প্রশাসনের কর্মকর্তা,উলামায়ে কেরামগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রশিক্ষনপ্রাপ্ত চৌকস টিম কর্তৃক রাত ১০টার দিকে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net