1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনায় আরো ২ জনের মৃত্যু-জেলা মোট মৃত্যু ৬ মোট আক্রান্ত ১৬৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

মাগুরায় করোনায় আরো ২ জনের মৃত্যু-জেলা মোট মৃত্যু ৬ মোট আক্রান্ত ১৬৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫১৪ বার

মোঃসাইফুল্লাহ : মাগুরায় গতকাল সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে সদরের কান্দা বাঁশকোটা গ্রামের করোনা আক্রান্ত দবির হোসেন (৬৫) নামে এক কৃষক ও সকালে মাগুরা আর্দশ পাড়ার র্মৌসুমি নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুবরণকারী কৃষক বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকালে মাগুরার আর্দশ পাড়া এলাকার আবু তাহেরের আন্তঃসত্ত্ব কন্যা মৌসুমি আক্তার(২৬) নামে একনারী সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরন করেন। মৌসুমি আক্তারের স্বামী মোঃ মাহাবুবুর বাড়ি নোয়াখালীর বেগমগন্জে বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো মোট ৬জন।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এই নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধিন অবস্থা মারা গেলেন। জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ্য হয়ে উঠেছেন। অন্যদিকে গত কয়েক দিন করোনার কোনো রিপোর্ট মাগুরায় না আসা প্রসংগে তিনি জানান- খুলনায় বেশীচাপ থাকায় আমরা এখন ঢাকার আগারগাঁওয়ে নমুনা সংগ্রহ করে প্রেরণ করছি, যার কারনে রিপোর্ট পেতে আমাদের বিলম্ব হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net