ঢাকা   ০৩:১২:০৮ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মাগুরায় গত২দিনে বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের “মা”সহ ২১ জনের করোনা শনাক্ত, জেলায় মোট৩৬৭ জনে দাড়ালো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মােঃ সাইফুল্লাহ: বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন রেজা (৫০) করোনায় আক্রান্ত হয়েছেন।২৩ জুলাই বৃহস্পতিবার মাগুরায় সাকিবের মা শিরিন রেজার করোনা শনাক্ত হয়। তার শরীরে তেমন কোন উপসর্গ না থাকায় তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ২৩ ও ২৪ জুলাই সাকিব আল হাসানের মা শিরিন রেজা সহ ২১ জনের শরীরে নতুন করে করোনা পজিটিপ শনাক্ত হয়েছে, এ নিয়ে মাগুরায় মোট করোনা রুগী সংখ্যা দাড়ালো ৩৬৭ জনে। শিরিন রেজা গত ২০ জুলাই করোনা পরীক্ষা করতে নমুনা দেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। এর আগে সাকিবের বাবা মাগুরা কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল গত ১৯ জুলাই করোনা আক্রান্ত হন।

সাকিবের মা-বাবা শহরের সাহাপাড়াস্থ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া দুজনই সুস্থ্য আছেন বলে জানিয়েছেন সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল। তাছাড়া গত বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯২ জন। আর এ পর্যন্ত জেলায় মোট করোনায় মৃৃত্যু ৮ জনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি