1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের পাশে “লোহাগাড়ার সেয়ানা পোলা-মাইয়া” ফেইসবুক গ্রুপ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

মানুষের পাশে “লোহাগাড়ার সেয়ানা পোলা-মাইয়া” ফেইসবুক গ্রুপ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩১৫ বার

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
অনলাইনের যুগে কমে এসেছে ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত বিষয়গুলো, বেড়ে যাচ্ছে অনলাইন ভিত্তিক প্লাটফর্মের উপর মানুষের নির্ভরশীলতা। যে কোনো বয়সসীমার মানুষ দিনের একটা সময় কাটাচ্ছে ফেসবুকে।

হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ ফেসবুক কমিউনিটি বা গ্রুপগুলোর খবর হয়তো আমরা অনেকেই রাখি না। তবে করোনার এই পরিস্থিতিতে কিন্তু আমাদের বার্তা বাজার পত্রিকার লোহাগাড়া প্রতিনিধির বাঁচনে উঠে এসেছে এমন একটি ফেসবুক কমিউনিটির কথা যা শুধু একটি ফেসবুক গ্রুপ নয়, ৮১ হাজার মানুষের একটি পরিবার, যেখানে চলে ব্যতিক্রমধর্মী কার্যক্রম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ায়।

কোভিড-১৯ শুরুর দিকে “লোহাগাড়ার সেয়ানা পোলা-মাইয়া” ফেইসবুক গ্রুপ অসহায়, মধ্যবিত্ত, মসজিদের মুয়াজ্জিন, প্রবাসী পরিবারের মাঝে মানবিক খাদ্য সামগ্রী উপহার দিয়েছে।

সরকারি-বেসরকারি প্রায়ই হাসপাতালে অক্সিজেন সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। তখন লোহাগাড়াবাসীকে বিনামূল্যে অক্সিজেন এবং লেবুলাইজার সেবা দিয়ে যাচ্ছেন।

গ্রুপের এডমিন মোঃ মিনহাজ জানান, এ পর্যন্ত ৬ জন রোগী তাদের অক্সিজেন সেবা পেয়ে সুস্থ হয়ে উঠেছে। তাদের এই কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্যঃ ২০১৮ সালে ১৪ মার্চ মোঃ মিনহাজ নামে এক যুবক ফেইসবুক গ্রুপ টি চালু করেন। এরপর গ্রুপে লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীরা যুক্ত হয়েছে। গ্রুপের মাধ্যমে তারা ফান্ড কালেকশন করে শীতের সময়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষার ফি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা ব্যায় প্রদান সহ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net