1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ দু'যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

রাউজানে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ দু’যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৩৭ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটককৃত দুই ব্যক্তির নাম রিদোয়ান আবেদীন জুয়েল (৩০) ও মো. সুফিয়ান (২৬)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার,একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তাঁরা দু’জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।দীর্ঘদিন ধরে তাঁরা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো.মাহমুদুল হাসান মামুন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাউজান উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাঁদেরকে আটক করা হয়েছে।এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।জানা যায়, আটক রিদোয়ান আবেদীন জুয়েল গহিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দলই নগর গ্রামের লাল মো. তালুকদার বাড়ির মো. নুরুল আবছারের পুত্র।তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে সিকিউরিটি হিসাবে চাকুরী করতেন। তিনি ফেব্রুয়ারীর মাসে বাড়িতে এস সৌদি আরব যাওয়ার চেষ্টায় ছিলেন।তার সাথে আটক বন্ধু সুফিয়ান একই এলাকার খাজা মঞ্জিলের মাওলানা মুফতি ইব্রাহিম হানিফীর পুত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net