1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে চোরচক্রের হানা গরু সহ ঘর চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

রাঙ্গাবালীতে চোরচক্রের হানা গরু সহ ঘর চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩১৬ বার

মাহমুদুল হাসান,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবীতে পাঁচটি গরু সহ দশটি বাড়িতে চুরি হয়েছে শনিবার রাতে ইউনিয়নের জামাল মাঝি গ্রামের স্বপন মিয়ার বাড়ির সামনে থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র,এবং একই রাতে মনি পাড়ার মজিদ মিয়ার কোরবানির গরুটি চুরি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় মাহাবু ভূঁইয়ার বাড়িতে সিঁদ কেটে তার ঘরে ঢুকে চোর চক্র নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়। শুক্রবার দিবাগত রাতে একই সাথে দুইটি বসত ঘর এবং একটি দোকান চুরি হয় ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাঝের দেওরের মোঃ বাদল হাওলাদার এর ঘরে চোর চক্র জানালা দিয়ে ঢুকে একজোড়া কানের জিনিস এবং কিছু নগদ অর্থ নিয়ে চলে যায়।
এলাকাবাসীরা জানায়, ভূঁইয়া কান্দা গ্রামের মোঃ হৃদয় ভূঁইয়ার বসতঘরের সিঁদ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা,১টি মোবাইল ফোন সেট, একটি চেইন, একই গ্রামের ইমরান হাওলাদার এর দোকান ঘর থেকে, নগত টাকা, মিজানুর মের্ধার ঘেরের বাসা থেকে ৮০ হাজার টাকা ও আরিফ সরদার এর একটি মোবাইল চুরি হয়।
ভুক্তভোগী মজিদ মিয়া বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির নিয়তে একটি গরু কিনি শনিবার রাতে চোরচক্র আমাদের সেই গরুটি নিয়ে যায়। তিনি আরো বলেন আমার পাশের গ্রামের স্বপন হাওলাদারের একই রাতে চারটি গরু চোর চক্র নিয়ে যায় সে একজন অত্যন্ত গরীব মানুষ তার সম্বল ছিল এই চারটি গরু এখন সে দিশেহারা হয়ে গেছে এতে প্রায় তার দুই লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী বাদল হাওলাদার বলেন,আমি কোরবানির গরু কেনার জন্য কিছু টাকা রাখছিলাম চোরচক্র জানালা দিয়ে আমার ঘরে ঢুকে টাকাগুলো এবং আমার মেয়ের একজোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায় এতে আমার প্রায় ৪০ হাজার টাকার মতো ক্ষতি হয়।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহমেদ বলেন,আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।তবে, বিষয়টি তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net