1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে ছাত্রলীগনেতা শিবলীর উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

রাঙ্গাবালীতে ছাত্রলীগনেতা শিবলীর উদ্দ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৫০ বার

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা, কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের কথায় রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান শিবলী এর নির্দেশনা অনুযায়ী চালিতাবুনিয়া ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

বুধবার বিকাল ৪ ঘটিকায় তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন ছাত্রনেতা রেফাজ লিমন।
এ সময় তারা চালিতাবুনিয়া ইউনিয়নের পশ্চিম গোলবুনিয়া স.প্রা. বিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় চালিতাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রেফাজ উদ্দিন লিমন বলেন, “মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চালিতাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী হিসেবে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার চেষ্টা করব”। তিনি আরো জানান, “বঙ্গবন্ধুর আদর্শে আমরা ছাত্রলীগ কর্মীরা এসব কাজে অনুপ্রাণিত হই। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ভাইয়ের নেতৃত্বে ও নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়েছে।”

উপজেলার ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান শিবলী জানান, কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় আমরা রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপনের সবাইকে আহ্বান জানাই। ও পরিবেশ রক্ষায় শেখ হাসিনার এই আহ্বান কে আমরা স্বাগত জানাচ্ছি। সেই সাথে তিনি বলেন, শুধু ছাত্রলীগ নয় পরিবেশ রক্ষায় আমাদের সকলের গুরুত্ব অপরিসীম। তাই তিনি প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net