1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে করোনা আক্রান্তের ৮ জন বেড়ে ৩৪৩:মৃত্যু ৯ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

লাকসামে করোনা আক্রান্তের ৮ জন বেড়ে ৩৪৩:মৃত্যু ৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩০২ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ২১টি নমুনার মধ্যে ১২টির রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে নতুন করে ৮ জনের করোনা শনাক্ত এবং দ্বিতীয় নমুনায় ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৩ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এখানে ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ২১টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী ৯ জনের নেগেটিভ। আক্রান্তদের মধ্যে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৪ জনের দ্বিতীয় নমুনায় পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী। দ্বিতীয় নমুনায় পজিটিভ আসা ৩ জন পুরুষ ও ১ জন নারী। উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. আবদুল হান্নান ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় শনিবার পর্যন্ত ১৫০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৪৮৯টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১১২৯টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ১২টি নমুনার রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৯ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৯ জন। অন্য ১৩৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net