1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

লাকসামে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩১৪ বার

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত অবস্থায় বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও টেটার আঘাতে একজন নিহত ও মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে। নিহত মোহাম্মদ হোসেন (৩৬) উপজেলার শ্রীয়াং গ্রামের ছাড়াবাড়ির ইউনুসের ছেলে। বৃহস্পতিবার ভুইয়া ছাড়া বাড়িতে এঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেনের চাচাতো ভাই সাইফুল বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার লাকসাম থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং গ্রামে আবু তাহের মরন ও মনির হোসেন মনুর দুই পক্ষের বিরোধ চলে আসছে। এ সম্পত্তি ঘিরে ৪০/৪৫ বছর ধরে দুই পক্ষের মধ্যে চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মালাও একাধিক হয়েছে। উচ্চ আদালতে তাদের মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, পূর্বে শত্রুতার জের ধরে বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত ৩৫/৪০জন ব্যক্তি মনির হোসেন মনুর বাড়িসহ ৫টি বসতবাড়িতে থাকা লোকজন ঘুমান্ত অবস্থায় হামলাকারীরা টেঁটা, বল্লম, চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ী ঘরে হামলা ভাংচর, লুটপাট সহ গাছ-পালা কেটে আতংক সৃষ্টি করে। এসময় মোহাম্মদ হোসেন ঘর থেকে বের আসলে তার বুকের মধ্যে টেঁটা বিদ্ধ করে হামলাকারীরা। তার চিৎকারে বাড়ির স্বজনরা এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে ঘাতকরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। লাকসাম থানা পুলিশ গিয়ে টেঁটাবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী নিহত মোহাম্মদ হোসেনের চাচাতো ভাই সাইফুল জানান, নিহত সম্পত্তির জের ধরে আবু তাহের মনাদের সাথে দ্ব›দ্ব চলে আসছে। আবু তাহের মনার পক্ষে রাশেদ ও সাইফুলসহ কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ভোরে বাড়ীতে হামলা ভাংচুর করে আমার ভাইয়ের বুকের মধ্য টেঁটার আঘাতে হত্যা করে। তাই আমি বাদী হয়ে একই এলাকার শাহজানের ছেলে রাশেদ ও আজিজের ছেলে সাইফুলসহ ২৬জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদ উল্লাহ চৌধুরী বলেন, তাদের এ সমস্যা দীর্ঘ দিনের। একাধিকবার বিভিন্ন উচ্চ মহলের লোকজন এ সমস্যা সমাধানে বসা হলেও তাদের বিরোধ সমাধান সম্ভব হয়নি। একাধিক হামলা মামলা ও হতাহতের ঘটনাও ঘটেছে। ঘুমন্ত অবস্থায় মানুষের উপর আজকের হামলা পূর্ব পরিকল্পিত এবং দুঃখ জনক।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, নিহত মোহাম্মদ হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net