1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

লালমনিরহাটের সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩২৮ বার

স্টাফ রিপোটার লালমনিরহাট থেকেঃ
লালমনিরহাটে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লালমনিরহাট জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর সহধর্মিণী।

বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে রংপুর পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ হওয়ার তথ্য জানান তাঁর পরিবার।

তাঁর কন্যা বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি জানায়, প্রায় ৮দিন থেকে অসুস্থ্য ছিলেন ফেরদৌসী বেগম বিউটি। এরপরে গত ৩দিন আগে কাশি ও শ্বাসকষ্ট হলে লালমনিরহাটে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়।এরপর নমুনা পরীক্ষা করার জন্য দেয়া হয় রংপুর পিসিআর ল্যাবে।

পারিবারিক সৃএ জানান, ফেরদৌসী বেগম বিউটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা যায়।

তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

এদিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ছড়ার পাড় নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর সহধর্মিণী ফেরদৌসী বেগম বিউটির সুস্থ্যতা ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net